1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা থেকে খুলনা ১০৭ টাকার ভাড়া নিচ্ছে ১৩০ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা থেকে খুলনা ১০৭ টাকার ভাড়া নিচ্ছে ১৩০

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে খুলনা বাস ভাড়া ছিল ৮০ টাকা। এখন নিচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। সরকার নির্ধারিত নতুন ভাড়ায় ১০৮ টাকা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে ১৩০ টাকা। প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না। বাসের কন্ডাক্টররা তাদের ইচ্ছা মতো ভাড়া নিয়েই যাচ্ছেন। আর অসহায়ের মতো যাত্রীদের পকেট কাটা যাচ্ছে। মঙ্গলবার সকালে আক্ষেপ করে কথাগুলো বলেন সাতক্ষীরা থেকে খুলনায় নিয়মিত আসা যাওয়া করা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জুবায়ের মোস্তাফিজ।ভাড়া বাড়াতে তীব্র ক্ষোভ ও হতাশা করে তিনি বলেন, বেতনের অর্ধেকই চলে যাচ্ছে বাস ভাড়ায়। আসতে ১৩০ টাকা যেতে ১৩০ টাকা মোট ২৬০ টাকা প্রতিদিন বাস ভাড়াতে শেষ। বাসায় পৌঁছাতে অন্যান্য যানবাহনের ভাড়া মিলে ৩০০ টাকা প্রতিদিনই লাগছে।
এব্যাপারে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব সাইফুল করিম সাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাতক্ষীরা থেকে খুলনার নতুন ভাড়া ১০৮ টাকা। এর বেশি নেওয়ার কোন সুযোগ নেই। তারপরও যদি কেউ নিয়ে থাকে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, প্রতিটি গাড়িতে ভাড়ার চার্ট দেওয়ার প্রক্রিয়া চলছে। চার্ট দেওয়ার পর আর এ ধরনের সমস্যা হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মিজানুর রশীদ সাংবাদিকদের বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ১ টাকা ৮০ পয়সা কিলোমিটার হিসেবে মালিক সমিতির কাছে ভাড়ার চার্ট দেওয়া হয়েছে। এর চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশি নিলে সেটা অন্যায় হবে। যারা বেশি ভাড়া নিচ্ছে তাদের ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করা হবে। যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd