1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা রোভারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা রোভারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

এম রেজাউল করিম: বাংলাদেশ স্কাউট্স, সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা প্রশাসকের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন। সভায় জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার গ্রুপ সম্পাদক মো: আবু তালেব এর সঞ্চালনায় সভায় বিগত সাধারণ সভার সিদ্ধন্ত ও অত্র সভার কার্যবিবরণী পাঠ করেন জেলা রোভারের সম্পাদক ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্জ মো: আসাদুজ্জামান। সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা রোভারের সহ-সভাপতি ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বাকশিস এর সভাপতি ও তালার শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, জেলা রোভারের কমিশনার ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্জ মো: ইমদাদুল হক, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রফেসর আলহাজ্জ মো: মনিরুজ্জামান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: হাফিজুর রহমান সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজ,মাদ্রাসা ও ইন্সটিটিউট এর প্রধান, রোভার স্কাউট লিডার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা রোভারের সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ ও গীতা পাঠ করেন মুন্সিগঞ্জ কলেজের আর এস এল দিনেশ চন্দ্র।অত্র বার্ষিক সাধারণ সভায় সাতক্ষীরা জেলা রোভারের কার্যক্রমকে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ভালুকা চাঁদপুর কলেজের অধ্যক্ষকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট নিরীক্ষা কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক ও আর এস এল মো: মনিরুজ্জামান (মহসিন), সীমান্ত আদর্শ কলেজের আর এস এল মফিজুল ইসলাম ও তালার নাংলা পি এস জে ফাজিল মাদ্রাসার আর এস এল শিরিন সিদ্দীকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd