1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হিসেবে লড়বেন রিক্তা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হিসেবে লড়বেন রিক্তা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী হিসেবে লড়বেন মোছা. ফাতেমা খাতুন রিক্তা। তিনি কালিগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং ব্যবসায়ী। ইতোমধ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সাথে মতবিনিময় সভা করছেন। এলাকার উন্নয়নে ইশতেহার ঘোষনা করবেন এবং শতভাগ ইশতেহার অনুযায়ী কার্য পরিচালনা করবেন বলে জানিয়েছেন। আগামী ১৭ অক্টোবর ২০২২ দেশের ৬১টি জেলা পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা যায়, গত ২৩ আগস্ট ভোলা জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঘোষিত ওই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন ফাতেমা খাতুন রিক্তা।
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ড (কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি’র শোভনালী এবং শ্রীউলা ইউনিয়ন)’র নারী সদস্য পদপ্রার্থী মোছা. ফাতেমা খাতুন রিক্তা বলেন, ‘জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমি একজন সচেতন ও প্রগতিশীল ব্যাক্তি হিসেবে এই নির্বাচনে সময় উপযোগী ইশতেহার নিয়ে অংশ গ্রহণ করবো। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আমি নির্বাচিত হতে পারলে শতভাগ ইশতেহার অনুযায়ী কার্য পরিচালনা করবো। তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে এলাকাবাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd