1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর খালেক মন্ডলের দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর খালেক মন্ডলের দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেক মন্ডলের নামাজে জানাযা সদর উপজেলার সিকড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে তার নামাজে জানাযা হয়। জানাযা নামাজের আগে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. আব্দুল হালিমসহ জামায়াতের বিভিন্ন পরযায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। নামাজে জানাযা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে খলিলনগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মাও. খালেক মন্ডলের ছেলে ফারুক হোসেন জানান, বিভিন্ন আইনী প্রক্রিয়া শেষে খুলনা থেকে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ সিকড়ি আনা হয়। এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মস্তিস্কে রক্তক্ষরণের জন্য তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধিন ছিলেন বলে জানান ফারুক হোসেন । তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদন্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাতক্ষীরায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে সাতক্ষীরা জেলা কারাগারে রাখা হয়েছিল। গত ৭ জুলাই তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় সামেক হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd