1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় রসুলপুর ফুটবল একাডেমী বনাম চালতেতলা ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে খেলাটি নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ৪-২ গোলে রসুলপুর ফুটবল একাডেমীকে হারিয়ে চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন,মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিশিষ্ট খেলোয়াড় ইমদাদুল হক খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য নজমুচ্ছায়াদাত পলাশ, আবু ওহিদ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নিবাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd