1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলায় তীব্র গরম উপেক্ষা করে ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলায় তীব্র গরম উপেক্ষা করে ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলায় গত বছরের তুলনায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তীব্র গরম উপেক্ষা করে দ্বিগুন মুজুরি দিয়ে কৃষকরা ধান ঘরে তোলায় ব্যস্ত। পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরা সমান তালে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। সাতক্ষীরার মূল শ্রমিকের এক তৃতীয়াংশ ধান কাটায় নিয়োজিত। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে দেড়গুন অর্জনের সম্ভাবনা রয়েছে। সরকারি ভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩২টাকা কেজি। সবচেয়ে বেশি বাম্পার ফলন হয়েছে সদর উপজেলায়।
সদর উপজেলায় ২৩ হজার ৫৮৫হেক্টর জমিতে ইরি ধান চাষ হয়েছে। উৎপাদিত ধান থেকে চাল উৎপাদন হবে ৯৭ হাজার ২৭৭ মে. টন। লক্ষ্যমাত্রা ছাড়া ২০-৩০ হেক্টর জমিতে বেশি ধান চাষ করেছে কৃষকরা। কালিগঞ্জ থেকে কয়েকজন কৃষক সেলিম, আসাদ ও মিলন হাবিব জানান, ৩বিঘা জমিতে ইরিধান চাষ করেছি। গত বছরের তুলনায় বাম্পার ফলন হয়েছে। ধান কাটায় ব্যস্ত সময় পার করছি। তীব্র গরমে শ্রমিকরা ধান কাটাতে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। দেবহাটা থেকে এক কৃষক জানান, অনেক গরমে ধান কাটতে হচ্ছে। শ্রমিকদের বেশি মুজুরি দিয়ে ধান কাটছি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা ধান কাটছে। গত বছরের তূলনায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে । সদর কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, তিনি এবছর ০৮ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছে। তার ০৮ বিঘাতে জমিতে চাষাবাদে খরচ হয়েছে ৫৫ হাজার টাকা মাত্র। তিনি ইরি ধান কাটা শুরু করেছে। তার বিঘা প্রতি ২৯/৩০ মণ ধান উৎপাদন হয়েছে। সদরের কাশেমপুর গ্রামের সাংবাদিক মোমিন বলেন, ফলন বাম্পার হয়েছে, তিনি ৫বিঘা জমিতে ইরি ধান চাষ করেছেন। ইতিমধ্যে তিনি ধান ঘরে তুলেছেন। কিন্তু তীব্র গরমে শ্রমিক সংকট দেখা গেছে। সাতক্ষীরার শ্রমিকরা জেলায় বাইরে গিয়ে মুজুরি বেশি নিয়ে ধান কাটছে। সে কারণে সাতক্ষীরা শ্রমিকদের বেশি মুজুরি দিয়ে ধান কাটা লাগছে। জেলা কৃষি কর্মকর্তা বলেন, জেলায় ৭৮ হাজার ৯ ২০ হেক্টর জমিতে ইরি ধান চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৬৮০ মে.টন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd