1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলাবাসিকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মো: তুহিন হোসেন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলাবাসিকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মো: তুহিন হোসেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক, জেলা সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন। তিনি সাতক্ষীরা জেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক ও প্রকাশক মোঃ তুহিন হোসেন ও নির্বাহী সম্পাদক- মীর মাহবুব হাসান বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা। তিনি বলেন, যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন। কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
এছাড়া তিনি আরোও বলেন, তাই এ আনন্দ ছড়িয়ে পড়ুক সাতক্ষীরাবাসী সহ সবার মাঝে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে, তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সাধ্যমতো সবাইকে চেষ্টা করতে হবে বিত্তবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যের অবদান রাখতে হবে, তাহলে ঈদ আনন্দ সবার মাঝে বিরাজ করবে। ঈদ মানে আনন্দ ঈদ মানে মিলন ঈদ মানে শান্তি, ঈদ মানে খুশি। সবাইকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা ও শুভ কামনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd