1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা ঘোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা ঘোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আবুল হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন ঘোনা সাতক্ষীরা : আলোকিত সমাজ, ঘোনা ইউনিয়ন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা এর উদ্যোগে গত শুক্রবারে এসএসসি ও দাখিল এ+ সংবর্ধনা অনুষ্ঠান – ২০২৪ অনুষ্ঠিত হয়। মাস্টার মাহমুদুর রহমানের আহ্বানে মোক্তারুল ইসলাম (প্রভাষক) এর সঞ্চালনায় আমিনুর রহমান লাভলুর (সহকারী অধ্যাপক) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪ নং ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪ নং ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানদ্বয় অধ্যক্ষ ফজলুর রহমান মোশা ও মাওলানা মোশাররফ হোসেন।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন ঘোনা ইউনিয়নের কৃতি সন্তান প্রাচ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: রবিউল ইসলাম।এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো হাসানুর রহমান,ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনিরুল ইসলাম ও ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান সহ অনেক গুণীজন।
প্রধান আলোচক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উদ্দেশ্য বলেন- দাখিল / এসএসসি তে এ+ পাওয়া তোমাদের শেষ সফলতা নয়,এরপর তোমাদের এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা নামক মহাযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে বিজয়ী হয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।তারপর দেশের প্রথম শ্রেণির কর্মকর্তা,ডাক্তার, ইন্জিনিয়ার,বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক হয়ে বাংলাদেশকে বিশ্বাসনের উচ্চাসনে আসীন করতে হবে। তবে মনে রাখবে দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, পরকালীন সফলতাই আসল সফলতা। সেদিকে খেয়াল রেখে জীবন -যাপন করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd