1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ৩ ইটভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ৩ ইটভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটা মালিকের ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উক্ত তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা এলাকার মেসার্স এম.এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া, একই উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে তিন লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এদিকে, ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত উক্ত তিনটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।তিনি আরও জানান, এ ধরনের অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd