1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে গরম কাপড়ের দোকানে ভিড় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে গরম কাপড়ের দোকানে ভিড়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন:

সাতক্ষীরা জেলায় কনকনে হিমেল হাওয়া আর শৈত্যপ্রবাহে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশায় ঢেকে যাচ্ছে মাঠঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। এ কারণে শীতের হাত থেকে বাঁচতে ফুটপাতের গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়।
শীতের দাপট থেকে বাঁচতে অনেকেই আবার খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। এদিকে ভিড় বেড়েছে সাতক্ষীরা নিউ মার্কেট ও পোষ্ট অফিসের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে। শহরের ফুটপাতের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত হাঁকডাকে চলছে বিরামহীন বেচাকেনা। এখানে অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় জমাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
সরেজমিন দেখা গেছে, ফুটপাতের এসব দোকানে শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষের পোশাক মিলছে। যার মধ্যে রয়েছে জ্যাকেট, সোয়েটার, কম্বল, হাত মোজাসহ শীতের সব রকম পোশাক। পুরনো এসব পোশাকের মূল্য সাধারণ পোশাকের চেয়ে অনেক কম। আর দামও নির্ভর করে ক্রেতার পছন্দের ওপর। ফুটপাতের এসব খোলা দোকানে বিভিন্ন গ্রামগঞ্জ থেকেও আসছেন ক্রেতারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd