1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দপর্ণ ডেস্ক: সাতক্ষীরায় কনকনে শীতে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে সদর উপজেলার বৈকারী দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ৩০০ জন দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানাসহ অন্যান্য বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এ সময় জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে বিপর্যস্থ অসহায় মানুষ। আর এজন্য সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd