1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন অরকো: সাতক্ষীরাতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে নারকেল তলা থেকে খুলনা রোড হয়ে নিউ মার্কেট।
শনিবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে খুলনা রোড মোড়ে জড়ো হতে শুরু করেন তারা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এ সময় ব্যাপক পুলিশ সদস্যের অবস্থানও লক্ষ্য করা যায়। র‌্যাব ,বিজিবি’র গাড়িও দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, এদিন ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন। পরে ১১টা ৩০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় শত শত শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়া শুরু করেন। এসময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে নারকেল তলা মোড় পর্যন্ত যেয়ে আবার ফিরে নিউমার্কেট পর্যন্ত যান।
সবশেষে তারা খুলনা রোড মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবোনা/ আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে সরকার সরকার/জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর/রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
তারা বলেন, ‘নয় দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
উল্লেখ্য, সারা দেশে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান। একইসঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন।
আন্দোলনরত শিক্ষার্থী ফারজানা বলেন, আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণ ভাবে কোটা সংস্কারের আন্দোলন করছিলাম কিন্তু এই সৈরাচার সকারের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের ভাই-বোনদের উপর নির্মম অত্যাচার করা হয়। এখানেই ক্ষ্যান্ত হয়নি তারা পুলিশ বাহিনী দিয়ে মধ্য যুগীয় কায়দায় গুলি করে হত্যা করা হয়েছে। এর বিচার চাইতে আজ রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে রাস্তায় নেমেছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd