1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফিতা কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল সাড়ে ৫টায় শহরের সরকারি গার্লস স্কুল ব্রিজের পূর্ব পাশে লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর সপ্তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী ফিরোজ হাসান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, শিমুন শামস্, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা সৈনিক লীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু, সহ-সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, রোটারিয়ান আশরাফুল করিম ধনী, আসাদুজ্জামান লিটু প্রমুখ। সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখায় সকলের পছন্দের দই, মিষ্টি, রসগোল্লা, ফাস্ট ফুড, কফি ও বেকারী সামগ্রীসহ বিভিন্ন রকমের উন্নতমানের খাবার পাওয়া যাবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম মূফতি ইয়াছিন আলম খান। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd