1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মেডিকেল কলেজের নবাগত ইনটার্ণ চিকিৎসকদের নবীন বরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় মেডিকেল কলেজের নবাগত ইনটার্ণ চিকিৎসকদের নবীন বরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের নবাগত ইনটার্ণ চিকিৎসকদের নবীন বরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত -ই- খুদা’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ২১ আগস্টে যারা শহিদ হয়েছেন সে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “সাতক্ষীরা মেডিকেল কলেজ বাংলাদেশের সেরা কলেজের তালিকায় অবস্থান করে নিয়েছে। নবাগত ইনটার্ণ চিকিৎসকদেরকে এই কলেজের সুনাম ধরে রাখতে হবে। ডাক্তারী পেশা একটি মহৎ পেশা। এই সেবামূলক পেশার মর্যদা রক্ষা করতে হবে। মানব সেবার ব্রত নিয়ে নবাগতদের সামনে দিকে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুছ, সাতক্ষীরা বি এম এ’র সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, স্বাচিপের সাতক্ষীরা জেলা সভাপতি ডা. মো. মোকলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এ.এইচ.এস.এম কামরুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অজয় কুমার সাহা, মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগীয় প্রধান ডা. শংকর কুমার প্রসাদ, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। এ অভ্যার্থনা প্রদান অনুষ্ঠানে ৭০ জন নবাগত ইনটার্ণ চিকিৎসককে ফুল ও উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এসময় নবাগত ইনটার্ণ চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচিতি উপস্থাপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আর এম ও ডা. আহমেদ আল মারুফ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ও নবাগত ইনটার্ণ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মাহমুদুল হাসান পলাশ ও ডা. সুতপা চ্যাটার্জি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd