1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: “আসুন কমাই সেবার ব্যবধান” ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাতক্ষীরার বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে সাতক্ষীরার আয়োজনে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (বিএসএএইট) প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারে প্রতিবছর ৮০ ভাগ রোগী মৃত্যুবরণ করছে। ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানোর জন্য শত চেষ্টা করেও বেশিরভাগ রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায় না। ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে পরিবারটিও ধুকে ধুকে শেষ হয়ে নিঃস্ব হয়ে যায়। এজন্য সকলকে সচেতন হতে হবে। তামাক, বিড়ি-সিগারেট ও মাদক সেবনের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি। ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে খাদ্য অভ্যাস এবং রোগের শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। তাহলে ধীরে ধীরে এটা নির্মূল হবে।” বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ রুহুল কুদ্দুস প্রমুখ। এসময় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, ক্লিনিক এন্ড ডায়াগস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য আশরাফুল করিম ধনী, রাসেল মাহমুদ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. মোখলেসুর রহমান, বিএম এর সভাপতি ডা. আজিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. এস জেড আতিক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হকসহ ক্যান্সার রোগে আক্রান্ত রোগী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd