1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিপাকে চাষী! ক্রেতাদের স্বস্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিপাকে চাষী! ক্রেতাদের স্বস্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় শীতকালীন সবজির দাম কমে গেছে। স্বস্তি ফিরেছে ক্রেতাদের। অন্যদিকে বিপাকে সবজি চাষীরা। সাতক্ষীরার আবাদের হাট, কাথন্ডা বাজার, বৈকারী বাজার, ব্র²রাজপুর বাজার ও শহরতলীর কদমতলা বাজার ঘুরে জানা যায়, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি উঠেছে। গত এক সপ্তাহ আগের চেয়ে একেবারেই সবজির দাম কমে গেছে। নিম্ন আয়ের মানুষ এখন মনভরে সবজি ক্রয় করতে পারছেন। অন্যদিকে সবজির দাম কমে যাওয়ায় লোকশানের মুখে পড়েছে সবজি চাষীরা।
কদমতলা বাজারে চলতি সপ্তাহে সবজি খুচরা বিক্রি হচ্ছে- প্রতি কেজি পটল ৬০ টাকা, করল্লা উচ্ছে ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, কলা ৪০ টাকা, কচু ৫০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, কুমড়া ৩০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, কাচা মরিচ ৬০ টাকা, কচুরমুখি ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৩০ টাকা, মুলা ১০ টাকা, বাধা কপি ১০ টাকা, ফুল কপি ১৫ টাকা, ওল কপি ১০ টাকা, গাজর ৫০ টাকা, সিম ১৫ টাকা, নতুন গোল আলু ৪০ টাকা, পুরানো গোল আলু ৬০, মেটে আলু ৫০ টাকা। এছাড়া লাউ ১০ টাকা পিস বিক্রি হচ্ছে।
একই সময়ে বিভিন্ন সবজি পাইকারি বিক্রি হচ্ছে আরো অনেক কম দামে। প্রতি কেজি পটল ৪০ টাকা, ঢেঁড়শ ২০ টাকা, কলা ৩০ টাকা, কচু ৪০ টাকা, ঝিঙ্গা ২০ টাকা, কাচা মরিচ ৫০ টাকা, কুমড়া ২০ টাকা, করল্লা উচ্ছে ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, কচুরমুখি ৪০ টাকা, পেঁপে ১০ টাকা, টমেটো ৬০ টাকা, বরবটি ২০ টাকা, মুলা ৫ টাকা, ফুল কপি ১০ টাকা, ওল কপি ১০ টাকা, গাজর ৪০ টাকা, সিম ১০ টাকা, নতুন গোল আলু ৩৫ টাকা, পুরানো গোল আলু ৫৫ টাকা, মেটে আলু ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৫ টাকা পিস, বাধা কপি ৫ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে বাজারে সবজি খুচরা বিক্রি হয়েছে- প্রতি কেজি পটল ৮০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, কুমড়া ৪০ টাকা, করল্লা উচ্ছে ১০০ টাকা, বেগুন ৫০ টাকা, কলা ৫০ টাকা, কচু ৬০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, কাচা মরিচ ১০০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, মুলা ২০ টাকা, বাধা কপি ৩০ টাকা, ফুল কপি ২০ টাকা, ওল কপি ২০ টাকা, গাজর ৮০ টাকা, সিম ৪০ টাকা, নতুন গোল আলু ৬০ টাকা, পুরানো গোল আলু ৭০, মেটে আলু ৬০ টাকা। এছাড়া লাউ ৩০ টাকা পিস বিক্রি হয়েছে।
সবজি চাষীরা বলেন, এবার সবজি চাষে মজুরি ও সার কীটনাশকসহ চাষাবাদে যে পরিমাণ খরচ হয়েছে তাতে করে তাদের অনেক লোকশান হবে। আরোও জানান, পর্যাপ্ত সবজি বাজারে উঠলেও তারা দাম পাচ্ছে না। সবজির দাম একেবারেই কমে গেছে। ফলে অনেকেই উৎপাদন খরচ তুলতে পারবেন না। অপরদিকে সাধারণ ক্রেতারা গত বছরের চেয়েও তুলনামূলকভাবে কম দামে সবজি কিনতে পারায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd