1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিজিবিতে টাকার বিনিময়ে সিপাহী পদে লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে দুই দালাল আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় বিজিবিতে টাকার বিনিময়ে সিপাহী পদে লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে দুই দালাল আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: মোটা অংকের টাকার চুক্তিতে বিজিবিতে সিপাহী পদে লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে দুই দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। সোমবার বিকেলে তাদেরকে আটকের পর মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি ব্যাটালিয়ন দপ্তর। আটককৃত প্রতারক চক্রের দুই সদস্য হলেন,সদর উপজেলার মুকন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন ও একই উপজেলার কাঠালতলা গ্রামের সুমাল কুমার সানা। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান,ব্যাটালিয়ন সদর দপ্তরে ৯৯তম ব্যাচের সিপাহী পদে লোক নিয়োগ চলছে। সোমবার দুপুরের দিকে ব্যাটালিয়নের প্রধান গেটের সামনে সুমাল কুমার সানাকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়,সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের সনৎ সরকারকে বিজিবি’র সিপাহী পদে চাকরি দেওয়ার নাম করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন ১০ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করেছেন। চুক্তি মোতাবেক সনৎ সরকার ইকবাল হোসেনকে ২টি ব্লাক চেক প্রদান করেন। সুমাল সানার দেওয়া তথ্য মতে, মুকন্দপুর গ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইকবাল হোসেনকে। আর জব্দ করা হয় ৬টি ব্লাক স্টাম্প ও ২টি ব্লাক চেক । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল হোসেন দীর্ঘদিন চাকরি দেওয়ার নাম করে এ প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। মঙ্গলবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd