1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যামামলা প্রত্যাহারসহ সারাদেশে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে শনিবার বেলা ১২ টায় শহরের ইটাগাছা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ন আহবায়ক তারিকুল হাসান, হাবিবুর রহমান হবি সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাডঃ নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী, মেম্বার জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, সোহেল আহমেদ মানিক, আবু জাহিদ ডাবলু, এইচআর মুকুল, শফিকুল আলম বাবু, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান। একই সাথে তারা সারাদেশে বিএনপসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা মামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd