1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বৈকারী বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মদ স্বাক্ষরিত ১৬/০৬/২০২২ তারিখে প্রবিধানমালা এস.আর.ও নং-১৫৩/আইন/২০০৯-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী আগামী ২ বছরের জন্য এ ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমান, সদস্য সচিব বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেম, সাধারণ শিক্ষক সদস্য মো. তোতাউর রহমান, মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য নুরুন্নাহার, অভিভাবক শিক্ষক সদস্য মো. রুহুল কুদ্দুস, মো. সিরাজুল ইসলাম, মো. আবু বকর, মো. সেলিম কবীর, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোমতাজ খাতুন প্রমুখ। নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শুভেচ্ছা বিনিময়কালে বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd