1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিএনপি জামাতের ৩২ নেতা কর্মী সমর্থক গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিএনপি জামাতের ৩২ নেতা কর্মী সমর্থক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৩২ জন গ্রেপ্তার নেতা কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামী। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার তালিকা অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানার ঘোনা ক্যাম্পপাড়া এলাকার জামায়াত নেতা মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ তোফায়েল আহম্মেদ (৫৪), সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির (৫০), কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত কাজী নেছার আলীর ছেলে কাজী নজরুল ইসলাম (৫৭), বৈকারী মৃগীডাঙ্গার মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে আনিস উদ্দিন (৬২), তার ভাই আসাদুল্লাহ আল মামুন (৩৫), মাহমুদপুরের মৃত জব্বার আলীর ছেলে আহম্মদ আলী (৫৫), কুশখালী, মাঝেরপাড়ার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫), এল্লারচরের মৃত জহির উদ্দীন গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী (৬৪) এবং মাহমুদপুরের মৃত আব্দুল ওহাবের ছেলে মোঃ মোখলেছুর রহমান (৪৩)।
আশাশুনি থানায় গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ একসরা গ্রামের মোঃ আব্দুর রশিদ মোড়লের ছেলে বিএনপি নেতা আবু সাঈদ (৩২), একই গ্রামের মোঃ বরকতুল্লাহ গাজীর ছেলে বিএনপি নেতা শাফাজুল ইসলাম (৪২), প্রতাপনগরের মৃত মান্দার হাওলাদারের ছেলে জামায়াত নেতা মোঃ মজিবুর রহমান (৫২), তার ভাই ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মোখছেদুর রহমান (৫৭), একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল গাজী (৫২) এবং এই গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে ওয়ার্ড জামায়াতের আমির মোঃ রবিউল ইসলাম গাজী (৪৫)।
দেবহাটা থানায় গ্রেপ্তারকৃতরা হলেন এনামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জামায়াত নেতা মোঃ সোলায়মান শেখ (৪০), সখিপুরের মৃত গহর আলী গাজীর ছেলে জামায়াত নেতা মোঃ এছাক আলী গাজী, নওয়াপাড়ার দ্বীন মোহাম্মাদ মোড়লের ছেলে জামায়াত নেতা আবু দাউদ (৫০) এবং টিকেট গ্রামের মৃত রেজাউল মোড়লের ছেলে জামায়াত নেতা মোঃ আমজাদ হোসেন (৪২)।
কলারোয়া থানায় গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উত্তর দিগং গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন (২১), জিয়ালা নলতা গ্রামের মোঃ আবুল হোসেন শেখের ছেলে যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ মুকুল হোসাইন (৩৪), এই গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে বিএনপি নেতা শেখ আব্দুল মালেক (৬০)।
কালিগঞ্জ থানায় গ্রেপ্তারকৃতরা হলেন চালিতাবাড়িয়ার মৃত বাবর আলী গাজীর ছেলে বিএনপি নেতা মোঃ ইউনুস আলী (৪৯), পাইকাড়া গ্রামের মোঃ মহসিন আলমের ছেলে বিএনপি নেতা মোঃ সাইফুল আলম(৩৫), দুদলী গ্রামের মৃত আলহাজ শকর এর ছেলে বিএনপি নেতা সৈয়দ হাসনাত আলী (৫০), কাকশিয়ালির আব্দুল জব্বারের ছেলে বিএনপি নেতা মোঃ শাহিনুর রহমান (৪০) এবং উজিরপুর গ্রামের মোঃ আব্দুল গনি গাইনের ছেলে জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান(৪২)।
শ্যামনগর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন কামালকাটি গ্রামের মোঃ আব্দুর রশিদ গাজীর ছেলে বিএনপি নেতা মোঃ কামরুল ইসলাম (৪৭), ইসমাইলপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার খানের ছেলে মোঃ মফিজুর রহমান (৪৭), কাশিমাড়ীর মৃত ইমান আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন, (৫৩), পাতাখালী (পশ্চিম) গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মোঃ আতাউর রহমান (৪২) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৪৯)। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd