1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বাল্যবিবাহকে না বলে "লাল কার্ড" দেখালো শিক্ষার্থীরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় বাল্যবিবাহকে না বলে “লাল কার্ড” দেখালো শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি : সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বাল্যবিবাহকে লাল কার্ড শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী লাল কার্ড প্রদর্শন করে বাল্য বিবাহকে না বলে। ক্যাম্পেইনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বদেশে’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি, বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়। মূলত অসচেতনতাই বাল্য বিবাহের প্রধান কারণ। বহু বিবাহ, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, অপুষ্টি সবকিছুই বাল্য বিবাহের সাথে কোন না কোন ভাবে জড়িত। এজন্য বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। এর আগে ‘অসচেতনতাই বাল্য বিবাহের প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd