1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) বেলা ১২টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসেনর আয়োজনে প্রতিবেশ অ্যাক্টিভিটি ইউএসএআইডি ইকোসিস্টেমস্’র সহযোগিতায় সাতক্ষীরা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দা মাছুমা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা আতিকুল ইসলাম, প্রতিবেশ অ্যাক্টিভিটি চিফ অফ পার্টি ড. ফেলিক্স গ্যাষিক প্রমুখ। পরিবেশগত সংকটাপন্ন ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বিষয়ক বিশদ বক্তব্য উপস্থাপন করেন প্রতিবেশ অ্যাক্টিভিটি পলিসি এ্যান্ড গভারনেন্স স্পেশালিষ্ট সাঈদ মাহমুদ রিয়াদ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সুশীলন সাতক্ষীরা’র উপপরিচালক জিএম মনিরুজ্জামান মনি, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালীরি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি, মৎস্য, সমাজসেবা অধিদপ্তর’র কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd