1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় “চিলড্রেন রাইটস” নামের একটি স্বেচ্চাসেবী সংগঠন প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব সম্মেলন কক্ষে ২০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে এসব কম্বল বিতরন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান প্রতিবন্ধী শিশুদের হাতে কম্বল তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকর, সাংবাদিক শেখ ফরিদ আহমেদ ময়না, সাংবাদিক আব্দুল জলিল, সাংবাদিক আব্দুল আলিমসহ চিলড্রেন রাইটস এর প্রতিনিধি দল।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলড্রেন রাইটস এর প্রতিষ্ঠাতা ফাহিম শাহরিয়ার।
প্রসঙ্গত সাতক্ষীরায় শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে চিলড্রেন রাইটস নামের সংগঠনটি। সাতক্ষীরার বিভিন্ন স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরাই এই সংগঠনটি পরিচালনা করছেন। ইতোপূর্বে সংগঠনটি সমাজের অসহায় ও অবহেলিত শিশুদের নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করে সংগঠনটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd