1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ডাকাত সর্দারসহ ৬ ব্যক্তি আটক, অস্ত্র-গুলি জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ডাকাত সর্দারসহ ৬ ব্যক্তি আটক, অস্ত্র-গুলি জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে দলনেতা শরীফ হাসানুল বান্নাসহ ৬ ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার ভোর রাতে শরীফ বান্নাকে সদর উপজেলার মাগুরা বৌ-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  তার কাছ থেকে জব্দ করা হয় বিদেশি পিস্তল,গুলি,হ্যান্ডক্যাপসহ ডাকাতি করার অন্যন্য সামগ্রী। এর আগে অপর ৫ ডাকাতকে শনিবার বিকেলে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। আটককৃত  ব্যক্তিরা হলেন, সদর উপজেলার নারানজোল এলাকার শরীফ হাসানুল বান্না ওরফে সুমন, কাশেমপুর গ্রামের সাব্বির হোসেন, পাথরঘাটা গ্রামের হাফিজুর রহমান, গোবিন্দকাটি গ্রামের জাহিদ হোসেন ও আকরামুল মোড়ল ও কালিগঞ্জ থানার সোনাতলা এলাকার রাশিদুল ইসলাম। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা পৌরসভার মধুমোল্লারডাঙ্গী এলাকার গরু ব্যবসায়ী শেখ আনোয়ারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেন গরু বিক্রির ২লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া পূজা মন্ডপের সামনে আসলে তাদেরকে গতিরোধ করে পুলিশ পরিচয়ে একদল ডাকাত। মাদকদ্রব্য থাকার মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা কেড়ে নেয় ডাকাতরা। ঝাউডাঙ্গা বাজার পার হয়ে বাবা শেখ আনোয়ারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেনকে মাইক্রোবাস থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টাকালে তাদের চিৎকারে স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাতকে আটক করে পুলিশ। তবে পালিয়ে যায় দলনেতা শরীফ হাসানুল বান্না। এঘটনায় ভুক্তভোগী শেখ আনোয়ারুল ইসলাম বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন। যার নং-৫০। এদিকে দলনেতা শরীফ হাসানুল বান্নাকে সোমবার ভোরে সদর উপজেলার মাগুরা বৌ-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডাকাতদের কাছ থেকে জব্দ করা হয় পুলিশের পোশাক, পরিচয়পত্র, বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডক্যাপসহ ডাকাতি করার কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী। গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ সুপার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd