1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পাঁচকেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ ডিবির হাতে আটক-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় পাঁচকেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ ডিবির হাতে আটক-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে চোরাপথে আসা গাঁজা পাচারের সময় সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজার থেকে পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হলেন, খুলনা আড়ংঘাটা লেবুতলার মোড় এলাকর রনির বাড়ির ভাড়াটিয়া বাগেরহাট জেলার মোড়লগঞ্জ গাজীরহাট এর দৈবজ্ঞ্যহাটি গ্রামের সাহেব আলী শিকদার এর ছেলে মাসুম শিকদার(৩৮) ও খুলনা মুজগুনি শিপনের বাড়ির ভাড়াটিয়া গোপালগঞ্জ জেলার -টুংগীপাড়ার সিঙ্গীপাড়া গ্রামের কেরামত আলী সরদারের ছেলে সরদার মেহেদী হাসান দুখু মিয়া (৩৪)। শনিবার রাত ১১ টারদিকে সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে লুকিয়ে রাখা পাঁচকেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করাহয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান, ভারত থেকে চোরাপথে আসা বিপুল পরিমাণ গাঁজার একটি চালান পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বাজারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুস সালাম সিদ্দিক, এসআই মহাসিন তরফদার, এএসআই মাইনুল ইসলাম, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ইমামুল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় পাঁচকেজি গাঁজা ও পিকাপভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো: ন- ১৫-৯১৯২। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মাদক মামলা হয়, যার নং-৩৪/২২।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd