1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পথচারী নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পথচারী নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যাওয়ার সময় মারাত্মক জখম হওয়া পথচারি রহিমা খাতুন মারা গেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রহিমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চালতেতলা গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমালা গ্রামের আশিকুর রহমান শান্ত জানান, বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে কালিগঞ্জ বাসস্টা- থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিরতিহীন এক্সপ্রেস যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৩-২২১৫) সোয়া ৬টার দিকে চালতেতলা মোড়ের আজগার আলীর দোকানের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী ধান খেতে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী রহিমা খাতুন মারাত্মক জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি মিললে রাত সাড়ে ৮টার পর পারিবারিক কবরস্থাণে রহিমার লাশ দাফন করা হবে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বাস দুর্ঘটনায় রহিমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd