1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দুই সাংবাদিকের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়-নজরুল ইসলাম - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দুই সাংবাদিকের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়-নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, খ্যাতিমানদের কখনও মৃত্যু হয়না, তারা তাদের কর্মের মাঝে বেঁচে থাকবেন। বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জী সাংবাদিকতা, আইনজীবী, শিক্ষাকতা সবখানেই ছিলেন সফল। তিনি ছিলেন নির্লোভ, প্রজ্ঞাবান ও জ্ঞানী মানুষ তারমতো মানুষ এই যুগে বিরল। তিনি আমাদের প্রগতিশীল রাজনীতিবীদের অবিভাবক ছিলেন।
একইভাবে সাতক্ষীরা অন্যতম সফল উদ্যোক্তা একেএম আনিছুর রহমান ছিলেন একজন নান্দনিক সৃষ্টিশীল মানুষ। তিনি তার স্বমহিমায় সাতক্ষীরাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি অল্প সময়ে যেসব প্রতিষ্ঠান বিনির্মান করেছেন তা কেউ স্বপ্নেও ভাবেননি। তার মত পৃষ্টষোষককে হারিয়ে সাতক্ষীরার অপূরনীয় ক্ষতি হয়েছে। এমন ব্যাক্তিদ্বয় তারা তাদের কর্মের মাঝে থাকবেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এড. অরুন ব্যানার্জী ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাদের মৃত্যুতে সাতক্ষীরায় যে শুন্যতা তৈরী হয়েছে তা কোনোভাবেই পূরন হবার নয়। তারা ছিলেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাতনদী’র সম্পাদক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ইয়ারব হোসেন, গোলাম সরোয়ার, মনিরুল ইসলাম মনি, আমিনুর রশীদ, হাফিজুর রহমান মাসুম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক এ.কে.এম খালিদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মাছুদুর জামান সুমন, সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান, কামরুল হাসান, শাকিলা ইসলাম জুঁই, আব্দল আলিম, মাহফিজুল ইসলাম আক্কাস, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, শহিদুল ইসলাম, ফয়জুল হক বাবু, এম.বেলাল হোসাইন, এস.এম রেজাউল ইসলাম, জিএম শহিদুল ইসলাম, স.ম মশিউর রহমান ফিরোজ, মীর মোস্তফা আলী, রাহাত রাজা, রেজাউল ইসলাম, মাহমুদ হাসান, সাদিকুর রহমান, আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর
রশিদ, সদর উপজেলার শিবপুর ইউপি চেয়রম্যান সাংবাদিক আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জাতীয় বক্সার আফরা খন্দকার প্রাপ্তি, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উলেখ্যঃ প্রয়াত সাংবাদিক একেএম আনিছুর রহমান গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে দুবাই এর একটি হাসপাতালে মারা যান এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এডভোকেট অরুন ব্যানার্জী গত ২০ ডিসেম্বর ২০২১ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd