1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনদুর্ভোগ চরমে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনদুর্ভোগ চরমে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: ভারতের মধ্যপ্রদেশে অবস্থানরত নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত তিন দিন থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষ প্রতিদিনের ন্যায় নিত্যপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারেনি। যারা বাইরে বের হয়েছেন, তারা ছাতা বা বিকল্প পন্থায় বাইরে কাজ কর্ম করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার এই অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূল এলাকায় অবস্থান করছে। ফলে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনি উপজেলার সকল নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বৃদ্ধি পেয়েছে।
এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবুল খায়ের জানান, নদীতে জোয়ারের পানির চাপে আশাশুনি উপজেলার দক্ষিণ গদাইপুর এলাকার ৭ ফুটের মতো বেড়িবাঁধ ভেঙে যায়। কিন্তু দ্রæততম সময়ের মধ্যে এলাকাবাসী মাটি ফেলে বাঁধটি মেরামত করতে সক্ষম হয়। কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd