1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় তীব্র তাবদাহে শহরে খাবার পানি ও স্যালাইন বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় তীব্র তাবদাহে শহরে খাবার পানি ও স্যালাইন বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: তীব্র তাবদাহে সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর ব্যক্তিগত উদ্যোগে ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।
অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর বলেন, ‘প্রচন্ড তাপদাহে জনজীবনসহ প্রাণিকুল নাকাল হয়ে পড়েছে। আর এ তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। তিনি ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানাই।এসময় তিনি সমাজের বৃত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গযনফর, দলিল লেখক শেখ আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্না, সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল মাতিন, কামরুল হাসান, জিএম সাইফুল ইসলাম বাপ্পি, সাংবাদিক হাফিজুর রহমান, এম বেলাল হোসাইন, মাসুদ আলী, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, ঠিকাদার ও দলিল লেখক এম এম মজনু (খোকা) জানান, ‘তীব্র তাবদাহের কারণে মানুষের কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছি। যতদিন এই গরমের তীব্রতা থাকবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd