1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় চাঞ্চল্যকর ইয়াসিন আলীর খন্ডিত মাথা উদ্ধার, ঘাতক বন্ধু গ্রেপ্তার ! - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় চাঞ্চল্যকর ইয়াসিন আলীর খন্ডিত মাথা উদ্ধার, ঘাতক বন্ধু গ্রেপ্তার !

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২০ হাজার টাকার জন্য গলাকেটে হত্যা করা হয় সাতক্ষীরার আলোচিত চা দোকানি ইয়াছিন আলীকে। আটক হওয়া হত্যাকান্ডের প্রধান আসামি জাকির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। রোববার সকাল ১০টায় র‌্যাব-৬ সাতক্ষীরা আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল মোস্তাক মোর্শেদ এ তথ্য জানান। আটক জাকির হোসেন খুলনা শহরের বাচ্চু শেখের ছেলে। সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার বিবাহ করে দীর্ঘ দিন ধরে সেখানেই বসবাস করে আসছিলেন তিনি।
র‌্যাব জানায়, ভিকটিম খুনির আগের ব্যবসায়িক পার্টনার। ব্যবসার সুবাদে খুনি ভিকটিমের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল। কয়েকবার তাগিদ দেয়া সত্ত্বেও টাকা পরিশোধ করেন নাই। যে কারণে অভিযুক্ত জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে বাইপাস সড়কে ঘর উঠানোর কাজ করার কথা বলে সেখানে নিয়ে আসেন ইয়াছিন আলীকে। রাত গভীর হলে সুযোগ বুঝে আনুমানিক ১২টার দিকে ইয়াছিনকে এলোপাথাড়ি কুপিয়ে শরীর হতে মস্তক আলাদা করেন অভিযুক্ত জাকির হোসেন। পরে মাথাবিহীন দেহ টেনে রাস্তার পাশে পানিতে ফেলে দেন। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরে ব্রিজের নিচে ডোবার মধ্যে মাথা ফেলে যান। র‌্যাব আরো জানায়, পরের দিন ৩১ আগস্ট এলাকার লোকজন রাস্তায় পাশে পানিতে লাশ পড়ে আছে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এই সংক্রান্তে ভিকটিমের পরিবার সাতক্ষীরা জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাথাবিহীন লাশের হত্যাকারী সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলী পুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত জাকির হোসেনকে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে মাথাবিহীন লাশের মাথা উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd