1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: গত এক সপ্তাহ ধরে অব্যাহত তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরা জেলার মানুষ। তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে। বুধবার (১ মে) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত হয়ে উঠে এ জেলার জনপদ। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। অতি তীব্র তাপদাহে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। গরমে কিছুটা হলেও স্বস্তি পেতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়, আবার কেউ কেউ পৌরদীঘি ও পুকুরের পানিতে গোসল করছেন। গরমে পিপাসা নিবারনে শ্রমজীবি মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে সুপেয় পানি ও শরবত সরবরাহ করা হচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ১৮ ভাগ। তিনি আরো বলেন, গতকাল তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস যা গত ২১ বছরের মধ্যে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd