1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ তিন জনের মৃত্যু, শনাক্ত ৫৩ দশমিক ৩৮ শতাংশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ তিন জনের মৃত্যু, শনাক্ত ৫৩ দশমিক ৩৮ শতাংশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তারা মারা যান। মৃতরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামের মৃত জঙ্গল দাসের পুত্র অখিল দাস (৮০), সাতক্ষীরা শহরের মেহেদিবাগ গ্রামের মোস্তাফিজুলের স্ত্রী হাফিজা খাতুন (৫৫) ও যশোর জেলার মনিরামপুর থানার চাকলা গ্রামের মৃত কানাই লাল সিংহের পুত্র বিষ্ণপদ সিংহ (৭০)। জেলা স্বাস্থ্য বিভাগ স‚ত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭১ জন। যা শনাক্তের হার ৫৩ দশমিক ৩৮ শতাংশ। জেলায় বর্তমানে ৪১৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৪০৩ জন বাড়িতে ও বাকী ১১ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, হঠাৎ করেই জেলায় করোনা সংক্রমন কিছুটা বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে তিনি সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd