1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স A- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স A- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স A- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর ফাইনাল খেলা ও সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র)আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মো. আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার য্গ্মু সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারহা দীবা খান সাথী, মো. কবিরুজ্জামান রুবেল, বিসিবির প্রতিনিধি মুফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান। নির্ধারিত ৫০ ওভারের খেলায় কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ৩৫ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান করে জয়ের প্রান্তে পৌঁছে যায়। খেলায় ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন তামিম শাহরিয়ার সামী। আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুসহ অতিথিবৃন্দ। খেলায় আম্পায়ার এর দায়িত্বে ছিলেন শেখ তৌফিক হাসান তুরাগ, ও সঞ্জীব ব্যাণার্জী, ,স্করার এর দায়িত্ব ছিলেন সাইফুল ইসলাম বাপ্পী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd