1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ইজতেমায় জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চাইলেন নজরুল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় ইজতেমায় জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চাইলেন নজরুল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেশের অগ্রগতি ও শান্তি কামনায় সাতক্ষীরা জেলা ইজতেমায় অংশ নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। শুক্রবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী মন্টু মিয়ার ইটভাটা ময়দানে অনুষ্ঠিত জেলা ইজতেমায় যান তিনি। ৩ দিন ব্যাপী এ ইজতেমার প্রথম দিনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীরা সেখানে জামায়েত হন এবং সেখানে ধর্মপ্রাণ মুসুল্লীদের সাথে পবিত্র জুমআর নামাজ আদায় করেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম জেলা ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন। একই সাথে দেশের অগ্রগতি ও শান্তি কামনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশীদ ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা প্রমুখ। ১৯,২০,২১- নভেম্বর তিন দিন ব্যাপী জেলা ইজতেমার প্রথম দিনে প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd