1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির সহায়তা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির সহায়তা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় জুলাই-আগস্ট বিপ্লবে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেনের পুনর্বাসনে সহায়তা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সহায়তা তুলে দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ছররা গুলিতে আহত হয়ে দৃষ্টি শক্তি হারান শাহীন হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলো শাহীন হোসেন। তাকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট আরও ৩ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি।’
বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে গুরুতর ভাবে আহত হই। এতে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। যার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। তবে বিজিবি যে সহায়তা করেছে সেটা আমার পুর্নবাসনের ক্ষেত্রে কাজে আসবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd