1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: “সেবা উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই ¯েøাগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন-২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান। ইউনিয়নের চেয়ারম্যানরা ভালো বলতে পারবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখান তা পূরণ করে দেখান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর সে লক্ষ্যে কাজ চলছে। গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল মো. মফিজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাঁশদাহ ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রমুখ। ১৭-১৯ তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় ১৪ টি ইউনিয়ন পরিষদের মানুষকে তথ্য ও বিভিন্ন সেবা প্রদান করা হবে। এ মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। এসময় সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সদর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd