1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার রাস্তার অবস্থা এতটাই খারাপ, ‘ডেলিভারি’ হয়ে যাবে পথেই - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার রাস্তার অবস্থা এতটাই খারাপ, ‘ডেলিভারি’ হয়ে যাবে পথেই

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নিজ নিজ এলাকার রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য। তাঁদের মধ্যে সাতক্ষীরা-২ আসনের (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য আশরাফুজ্জামান তাঁর নির্বাচনী এলাকার একটি সড়কের কথা উল্লেখ করে বলেন, অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ (সন্তান প্রসব) হয়ে যাবে। অন্যদিকে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেছেন, রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে ভোট চাইতে গিয়ে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।
দ্বাদশ জাতীয় সংসদে আজ প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান সম্পূরক প্রশ্নে নিজ এলাকার একটি সড়কের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল যুগেও যেন তাঁরা আদিম যুগে আছেন। সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে ফুড অফিস, সমবায় অফিস, সাতক্ষীরা সরকারি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে যেতে যে সড়ক ব্যবহার করতে হয়, তার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কটি দিয়ে কোনো মানুষ যদি আসে, কোনো ডেলিভারি মহিলা আসে, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে।’
এর জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, যে রাস্তাগুলো অতীব জরুরি, যেখানে জনগণের চলাফেরায় সমস্যা হচ্ছে, সেসব রাস্তা সংস্কারের জন্য টাকা দ্রুত ছাড় করা হবে। প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু অনেকগুলো কাজ অর্ধসমাপ্ত হয়ে আছে। এখন অবস্থাটা এমন হয়েছে যে রাস্তার কাজ না ধরলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তিনি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে নির্মাণসামগ্রীর দাম অনেক গুণ বেড়েছে। এর ফলে ঠিকাদারেরা কাজ করতে অনীহা প্রকাশ করেছে। বাস্তবতা উপলব্ধি করে উপকরণের দাম বাড়ানো হয়। কিন্তু এর আগে যেসব ঠিকাদার কাজ করেছিলেন, তাঁদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যে কাজগুলো তাঁরা বাস্তবায়ন করবেন না, সেগুলো বাদ দিয়ে নতুন টেন্ডার (দরপত্র) করা হবে। এ প্রক্রিয়াটি করতে গিয়ে সময়ক্ষেপণ হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd