1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার মারুফা মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও তার ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরার মারুফা মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও তার ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর; সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের জেলেপল্লীর মেধাবী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিক্যালে চান্স পেয়েছে। কিন্তু কিভাবে পড়াশুনার খরচ বহন করবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তার পরিবার।
জেয়ালা নলতার মৎস্যজীবী মো. আজিজ বিশ্বাস ও তাছলিমা বেগমের তিন কন্যার মধ্যে প্রথম সন্তান মারুফা খাতুন। এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজে ৭৪ টেস্ট স্কোর পেয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। তালা মহিলা কলেজের শিক্ষার্থী মারুফা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ ও শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।
মারুফা বলেন, ‘গরীর পরিবারের সন্তান হয়েও অনেক কষ্ট করে পড়াশুনা করেছি। মা-বাবার মুখ উজ্জ্বল করেছি। কিন্তু কিভাবে পড়াশুনার ব্যয়ভার বহন করবে আমার পরিবার তা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি। সকলে দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে গরীব মানুষ দেশবাসীর সেবা করতে পারি।’
মারুফা খাতুনের মা তাছলিমা বেগম বলেন, ‘আমার মেয়ে মেডিক্যালে চান্স পেয়েছে। শুনেছি ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। সবার কাছে অনুরোধ সবাই আমার মেয়েকে ডাক্তারি পড়তে সহযোগিতা করবেন।’
মারুফার বাবা আজিত বিশ্বাস জানান , আমার তিন মেয়ের মধ্যে বড় মারুফা। মেঝ মেয়েটা মাদরাসায় পড়ে। আর ছোট মেয়েটা এখনো স্কুলে যায় না। মানুষের কাছ থেকে ভিক্ষা করে মেয়েকে পড়িয়েছি। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। কোনো রকমে খেয়ে না খেয়ে সংসার চলে যায়। মেয়েটা ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। কীভাবে পড়াব মেয়েকে? আপনাদের সহযোগিতা ছাড়া মেয়েকে পড়ানো সম্ভব না। তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় তালা মহিলা কলেজের কৃতিছাত্রী মারুফা সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তার মেরিট পজিশন ৩৫৩৪।
সাতক্ষীরা মেডিকেলের স্টুডেন্ট বিভাগের কম্পিউটার অপারেটর আসাফুর রহমান বলেন, সাতক্ষীরা মেডিকেলে ভর্তির জন্য ২০ হাজার টাকা প্রয়োজন হয়। ভর্তির টাকাসহ দুই বছরের বেতন একত্রে ২০ হাজার টাকা। গরিব শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক সময় অধ্যক্ষের নির্দেশনায় সর্বোচ্চ ২-৩ হাজার টাকা কম রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd