1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির চতুর্থ পর্যায়ে সাতক্ষীরাসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩৯ হাজার ৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমির মালিকানাসহ পরিবারকে ঘর হস্তান্তর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তদারকি, ভূিম মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তরের মাধ্যমে দেশের ৯টি জেলার ২১১টি উপজেলা সম্পুন্নরুপে ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে। ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলায় ৩৬৩টি পরিবারকে ২শতাংশ জমিসহ ঘর ও ঘরের চাবি হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবার উপকারভোগীদের হাতে ঘরের চাবি, জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র তুলে দেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি প্রমুখ। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুর রহিম, সাকিরন বেগম, লাইজু প্রমুখ।
উল্লেখ্য যে, সাতক্ষীরা সদরের ৪৪ টি ঘরের মধ্যে ৩৯টি সম্পন্ন হওয়া ঘর হস্তান্তর করা হয়েছে এ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ৫২৯ টি ঘর সম্পন্ন হয়েছে। এসময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd