1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বৈকারী সীমান্তে বিজিবির অভিযানে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বৈকারী সীমান্তে বিজিবির অভিযানে ৯টি স্বর্ণের বারসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৯টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। ৩ এপ্রিল সাতক্ষীরার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে উক্ত স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃতের নাম আসামী মোঃ আমজাদ হোসেন খোকন (৫০)। সে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ৩ এপ্রিল ২০২৪ তারিখ বৈকারী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাদ্রাসার মোড় নামক এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে বৈকারী বিওপি’র সুবেদার কাজী বদরুল আলম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় মোঃ আমজাদ হোসেন খোকন মোটরসাইকেলযোগে উক্ত এলাকায় আগমনের পর বিজিবি টহল দল তাকে আটক করে। তার দেহ তল্লাশী করে কোমরের ডান পার্শ্বে লুঙ্গির ভাজে বিশেষ ভাবে ফিটিং অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম। যার মূল্য ১ কোটি ২ লাখ ১০ হাজার ৩২০ টাকা। এছাড়া উদ্ধারকৃত হিরো হাংক মোটরসাইকেল এর মূল্য ১ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য এক কোটি তিন লক্ষ ষাট হাজার তিনশত বিশ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd