1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা'র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা’র উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে জেলা জুড়ে ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন। একটি গাছ কাটলে কমপক্ষে ১০টি চারা রোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই।
বৃক্ষরোপণ কর্মসূচীতে ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো: হোসেন আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল, প্রজেক্ট অফিসার মো: তরিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো: মাহাবুবুর রহমান, কমিটি মেম্বার নাজমুল হাসান, সামিউল ইসলাম প্রমুখ।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ৬৪ জেলার বৃক্ষরোপণ কর্মসূচী ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশের একযুগ পূর্তিতে সাতক্ষীরা জেলা জুড়ে এই ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd