1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক নিয়ে বের হওয়ার পরামর্শ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক নিয়ে বের হওয়ার পরামর্শ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আজ সাতক্ষীরার বাতাস অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে আজ সাতক্ষীরার দূষণের মাত্রা ১৬৩। বাতাসের গুণমান সূচক (একিউআই) বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর নির্ধারণ করে মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছে। অন্যদিকে গতকালের মতো বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে আরব আমিরাতও। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ২৪১। শনিবার সকাল ৬টায় এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা
০ – ৫০: ভালো
৫১ – ১০০: সন্তোষজনক
১০১ – ২০০: মাঝারি
২০১ – ৩০০: খারাপ
৩০১ – ৪০০: খুব খারাপ
৪০১ – ৪৫০: ভয়ানক
৪৫০ +:   অতি ভয়ানক
সূচকের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা দিল্লিতে দূষণের মাত্রা ৪৮৯, যা গুরুতর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে দূষণের মাত্রা ৩৬০। এই শহরেও দূষণ ভয়াবহ পর্যায়ে রয়েছে। ভারতের কলকাতা শহর রয়েছে বায়ুদূষণের চতুর্থ অবস্থানে, যেখানে দূষণ মাত্রা ১৮৬, এর অবস্থাও খারাপ পর্যায়ে রয়েছে।
তালিকায় শীর্ষ পাঁচে থাকা আরব আমিরাতের দুবাই শহরে দূষণের মাত্রা আজ ১৮১, যেটি মাঝারি পর্যায়ের দূষিত পরিবেশ হিসেবে বিবেচিত হয়।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা এবং গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বনদূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd