1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বাজারে হলুদের দাম কমেছে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বাজারে হলুদের দাম কমেছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

সোহানুর রহমান শাহিন: সাতক্ষীরার বাজারে হলুদের দাম কমেছে। দুই সপ্তাহের ব্যবধানে মসলাজাত পণ্যটির দাম কমেছে কেজিতে ২০-২৫ টাকা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় হলুদের দাম নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা। গতকাল সাতক্ষীরা সদরের সুলতানপুর বড় বাজার এলাকার বিভিন্ন দোকান ঘুরে এ তথ্য জানা গেছে। সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে গতকাল কেজিপ্রতি গুঁড়া হলুদ খুচরা বিক্রি হচ্ছিল ২৭৫-২৮০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে যার দাম ছিল কেজিপ্রতি ৩০০ টাকা। দুলাল চন্দ্র জানান, বাজারে গুঁড়া হলুদের সরবরাহ বেড়ে যাওয়ায় হলুদের দাম কমেছে।
একই বাজারের মেসার্স আবির ভাণ্ডারে গতকাল গুঁড়া হলুদ পাইকারি বিক্রি হচ্ছিল ২৫০ টাকা কেজি দরে, যা দুই-তিন সপ্তাহ আগে ছিল ২৮০-২৯০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজ জানান, ভোমরা বন্দরে পণ্যটির আমদানি বেড়ে যাওয়ায় পাইকারি দর কমেছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, ‘হলুদ আমদানিনির্ভর মসলা। পণ্যটি দেশে যে পরিমাণ উৎপাদন হয়, তা দিয়ে চাহিদা মেটানো যায় না। ফলে আমদানি করতে হয়। সম্প্রতি আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় দাম কমেছে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd