1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার পলাশপোলে পুজা দিতে এসে চার নারীর স্বর্ণের চেইন ছিনতাই - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার পলাশপোলে পুজা দিতে এসে চার নারীর স্বর্ণের চেইন ছিনতাই

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: মণষা পুজা দিতে আসা চার নারীর সোনার চেইন ছিনতাই করা হয়েছে। সাতক্ষীরা শহরের পলাশপোলে চায়না বাংলা শপিং সেন্টারের বিপরীতে এ ঘটনা ঘটে। সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
এদিকে এ ধরণের একটি জাঁকজমকপূর্ণ পুজা উপলক্ষ্যে প্রথম থেকে পুলিশ না থাকায় এ ধরণের ঘটনা ঘটেছে বলে মনে করেন পুজা পরিচালনা কমিটির কয়েকজন সদস্য। রুপালী ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারি জেনারেল ম্যানেজার শংকর কুমার দাস জানান, তার স্ত্রী মনিকা রানী দাস সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে বটগাছতলায় মা মণষার মন্দিরে পুজা দিতে আসেন। ১১টার দিকে মনিকা পুজাবেদীর ফটকের কিছু দূরে দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে ভিড় লক্ষ্য করা যায়।
এ সময় কয়েকজন তাকে ঠেলে দিলে তিনি একদিকে কাত হয়ে যান। এসময় কৌশলে তার গলা থেকে আট আনা ওজনের সোনার চেইন ছিনতাই করা হয়। এ সময় পুজা ম-প এলাকায় কোন পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে থানায় যেয়ে তিনি মৌখিক অভিযোগ করার পর আরো তিনজনের সোনার চেইন ছিতাইয়ের ঘটনায় অভিযোগ করা হয়েছে মর্মে জানতে পারেন।
পলাশপোল মণষা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি তপন কুমার হালদার জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মণষা পুজা বেদীর গেটের সামনে পলাশপোলের বিষ্ণুপদ ঘোষের এক ভাড়াটিয়ার স্ত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করা হয়েছে। তবে যথাসময়ে পুলিশ থাকলে এ ধরণের অবাঞ্ছিত ঘটনা এড়ানো যেতো বলে তিনি মনে করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম সোমবার বিকেলে মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd