1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার নলতা শরীফে ৯ ফেব্রুয়ারি ওরছ শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার নলতা শরীফে ৯ ফেব্রুয়ারি ওরছ শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক,দার্শনিক, সুফী-সাধক, ‘গ্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেঁনেসার অগ্রদূত পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রোজ বুধ,বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এরই মধ্যে গেট,প্যান্ডেল, লাইটিং, সিসি ক্যামেরা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, আবাসন ব্যবস্থা,খানার মাঠ, রন্ধনশালা সহ নানা ধরনের প্রস্তুতি এগিয়ে চলেছে। মিশন কর্মকর্তা-কর্মচারীদের দিন-রাত পরিশ্রমের পাশাপাশি প্রতিদিন কাজ করছে নানা পেশার অসংখ্য মিস্ত্রী, লেবার ও স্বেচ্ছাসেবক। মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছরের ন্যায় এবছরও সরকারি নির্দেশনার আলোকে, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ওরছ উপলক্ষে আগত কোনো ধরনের দোকান-পাট, বাজার ছাড়াই নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওরছ শরীফে দেশ বরেণ্য প্রখ্যাত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলী-আউলিয়াগণের জীবনাদর্শ এবং সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখবেন। ২৭ মাঘ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী নলতার পবিত্র ওরছ শরীফ সম্পন্ন হবে বলে জানা গেছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ওরছ শরীফ সফল করতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.এনামুল হক খোকন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd