1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার নবাগত সিভিল সার্জনের সাথে ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার শুভেচ্ছা ও মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার নবাগত সিভিল সার্জনের সাথে ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার শুভেচ্ছা ও মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১০ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। এসময় নবাগত সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, “জেলার সকল ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন নিয়ে তাদের সেবা পরিচালনা করবে। কোন অবৈধ ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চালাতে দেওয়া হবেনা। সবাইকে সরকারি নির্দেশনা মেনে ক্লিনিক ও হাসপাতাল চালাতে হবে। তিনি আরো বলেন, আপনারা সেবার মনমানুষিকতা নিয়ে কাজ করবেন। আপনারা সিজারিয়ান অপারেশন কম করাবেন এবং নরমাল ডেলিভারী বেশি করাবেন। খুব শীঘ্রই অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, পুলক কুমার পাল, কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ন সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, সদস্য ডা. তনয় কৃষ্ণ পাল, মো. ফজলুর রহমান, তপন কুমার বিশ^াস, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুস সালাম, মো. রেজাউল্ল্যাহ, মো. গোলাম রব্বানী, সুতপা রাহা টুম্পা প্রমুখ। এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd