1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার নতুন এসপি কাজী মনিরুজ্জামান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরার নতুন এসপি কাজী মনিরুজ্জামান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

সোহানুর রহমান শাহিন,সদর প্রতিনিধি: সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপি এম বার)। বুধবার (৩ আগষ্ট) সাতক্ষীরাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।
নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত সাতক্ষীরা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, সাতক্ষীরা বাসীকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইলো। আমার বাবা অসুস্থ, সুস্থ হলে আগামী তিন-চার দিনের মধ্যেই সাতক্ষীরাতে যোগদান করব।
এর আগে তিনি ফেনীর পুলিশ সুপার ছিলেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসাবে কর্মরত অবস্থায় তাকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।
কাজী মনিরুজ্জামান ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd