1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের পাতানো নিয়োগ বোর্ড ভেস্তে গেলো - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের পাতানো নিয়োগ বোর্ড ভেস্তে গেলো

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ঘোনা ইউনিয়ন অবস্থিত ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে পাতানো নিয়োগ ভেস্তে গেছে।
অভিযোগে জানা গেছে, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পরে ১২জন প্রার্থী আবেদন করেন। ২ অক্টোবর-২০২৩ রবিবার, সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটে তালা দিয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ও সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহর উপস্থিতিতে ১০ লাখ টাকায় পাতানো নিয়োগ বোর্ড বসান প্রতিষ্ঠানের সভাপতি ফজলুর রহমান মোশা।
এদিকে, রাতে নবারুণ বালিকা বিদ্যালয়ে নিয়োগ বোর্ড বসানোয় সেখানে উপস্থিত হন স্থানীয়রা। তারা জানতে চান রাতে স্কুল খোলা কেন? এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক কোন সদুত্তর দিতে পারেননি।
অপরদিকে, জনরোষে পড়ে, ডিজির প্রতিনিধি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ও সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ ও ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ও সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আমরা চিঠি পেয়ে এসেছি। তবে, রাতে বিদ্যালয়ের গেটে তালা দিয়ে কেনো পরীক্ষা নিচ্ছেন? এই প্রশ্নের কোন উত্তর দেননি।
প্রধান শিক্ষক হাসানুর রহমান বলেন, আমি কিছু জানি না। সবকিছু সভাপতি করছেন।
ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সভাপতি ফজলুর রহমান মোশার কাছে রাতের অন্ধকারে কেন নিয়োগ নিয়োগ পরীক্ষা হচ্ছে জানতে চাইলে বলেন, সময় স্বল্পতার কারণে এমনটি হয়েছে। ১০ লাখ টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের কাছে সন্ধ্যার পরে স্কুলে তালা লাগিয়ে কি হচ্ছে জানতে চাইলে বলেন, নিয়োগ পরীক্ষা হচ্ছে। তারা আমার কাছে রুম চেয়েছে। তাই দিয়েছি। আর কিছু বলতে পারব না।

এদিকে, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে উপজেলার সমস্ত স্কুল ও মাদ্রাসার নিয়োগে রমরমা  বাণিজ্য চলছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd