1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার কাথন্ডা বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার কাথন্ডা বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আবুল হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সাতক্ষীরা সদর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর বৈকারী শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল পাঁচটার সময় কাথন্ডা বাজারে মাওলানা জালালউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক জেলা জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশাররাফ হোসেন, বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ হাসান, মাওঃ আব্দুস সবুর প্রমূখ। শান্তি সমাবেশে অতিথিগন বলেন আল্লাহর রাসূল মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয় হওয়ার পরে কোথাও কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি দেশের জনগণ আজ মুক্ত হয়েছে জুলুম, খুন,হামলা,মামলা থেকে। শুধু তাই নয় স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ছাত্র ও দেশবাসী যে আশার আলো জ্বালিয়েছে তা যেন কোনক্রমে লণ্ডিত না হয়। এজন্য সকলে কাঁধে কাঁধ রেখে সকল ধর্মের প্রতিষ্ঠান ও বাড়িঘর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখার উদাত্ত আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন কোন মুসলমান কোন মুসলমানের শত্রু হতে পারেনা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই আমরা মানুষ এবং ভাই ভাই এ জন্য আমাদের কাম্য কারো কোন যেন ক্ষতি না করি। সেদিকে প্রত্যেকের খেয়াল রেখে আইন শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাত জেগে বিভিন্ন এলাকা পাহারা দেয়ারও নির্দেশনা দেন, যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে ধরে দেওয়া হবে। উক্ত শান্তি সমাবেশে বিভিন্ন এলাকা থেকে জামাত ইসলামী সহ সকল পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd