1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েই চলেছে - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েই চলেছে

তুহিন হোসেন সাতক্ষীরা:
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৫৩ সংবাদটি পড়া হয়েছে

দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন। এটাই সর্বোচ্চ সংখ্যা। এরমধ্যে একজন বেসরকারী হাসপাতালে। অন্যরা সবাই সরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির মধ্যদিয়ে মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩১৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪৮ জন। ২২ জন রোগীকে এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে রেফার্ড করা হয়।
সবচেয়ে বেশি রোগী ১৫৭ জন চিকিৎসা নিয়েছেন সামেক হাসপাতালে। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ৫৬ জন কলারোয়ায়। সাতক্ষীরা সদর হাসপাতালে ৩৬ জন, কালিগঞ্জে ২২ জন, শ্যামনগর ও দেবহাটায় ১২ জন করে, তালায় ১১ জন, আশাশুনি ৪ জন এবং বেসরকারী হাসপাতালে ৭ জন। এ পর্যন্ত ৪ জর রোগী মারা গেছেন। এরা সবাই সামেক হাসপাতালে ভর্তি ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd